ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

এবার বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় পেলেন শাস্তি!

ads

ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথ এফসির বিপক্ষে ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। ১৮ এপ্রিল ফ্রাটন পার্কে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ম্যাচের ৭১তম মিনিটে পরিবর্তনের সময় মাঠ ছাড়ার মুহূর্তে হোম সমর্থকদের একটি অংশ থেকে হামজার উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করা হয়। এতে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। গ্যালারির দিকে ঘুরে প্রতিবাদ করায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।


এ সময় রেফারি হস্তক্ষেপ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামজাকে হলুদ কার্ড দেখান। পরে তিনি দলের স্টাফদের সঙ্গে কথা বলতে বলতে কিছুটা উত্তেজিত অবস্থায় বেঞ্চে ফিরে যান। ঘটনার সময় লেস্টারের কোচিং স্টাফরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, তবে মাঠের উত্তেজনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যেই ম্যাচে ৬৩তম মিনিটে ইবানে বোয়াতের একমাত্র গোলে এগিয়ে যায় পোর্টসমাউথ। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি লেস্টার সিটি।


এই হারের ফলে লেস্টারের অবস্থা চ্যাম্পিয়নশিপে আরও জটিল হয়েছে। ৪৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের ২৩তম স্থানে রয়েছে। অবনমন এড়াতে শেষ তিন ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। আগামী মঙ্গলবার হাল সিটির বিপক্ষে ম্যাচে হারলে দ্বিতীয় লিগে অবনমন প্রায় নিশ্চিত হয়ে যাবে। আগের ম্যাচে বদলি হিসেবে নামলেও এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন হামজা। তবে তার পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে মাঠের এই বিতর্কিত ও দুঃখজনক ঘটনা।

ads
ads
ads

Our Facebook Page